তুরস্কে পিকেকে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে মৃতের সংখ্যা বেড়ে ১০২

তুরস্কের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বড় ধরনের একটি সামরিক অভিযানে বিপুল সংখ্যক কুর্দি বিদ্রোহী নিহত হয়েছে। এখন পর্যন্ত এই অভিযানে মৃতের সংখ্যা বেড়ে ১০২ জনে দাঁড়িয়েছে। পাঁচদিন ধরে অভিযানটি চলছে।


রবিবার তুরস্কের এক নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।


সূত্রটি আরো জানায়, এই সংঘর্ষে অন্তত দুই সৈন্য ও পাঁচ বেসামরিক লোক নিহত হয়েছে। বাসস