অন্তত এত পিচ্চি ছেলেকে বিয়ে করবো না!

চিত্রনায়িকা মাহী। বারবার নিজের তৈরি কিছু বিতর্ক নিয়েই মিডিয়ায় আলোচনায় আসেন। নিজের জনপ্রিয়তাকে ঝালাই বা যাচাই করারও কৌশল হতে পারে। কিন্তু বিভ্রান্তি আর তথ্য বিভ্রাটে তার কথা-কাজে মিল পাওয়াটাও খুব কষ্টের। এবারে নিজের প্রোফাইল পিকে শাওন নামের এক ছেলের সাথে ছবি পোস্ট করার পর, অনেকেই বিয়ে করেছেন মাহী’ এমন শিরোনামে খবর ছেপেছেন। সেই সত্যত্যা জানতে ও জানাতেই ইত্তেফাক অনলাইনের মুখোমখি হলেন মাহী। সাক্ষাৎকার নিয়েছেন তারিফ সৈয়দ

 

বারবার এত খামখেয়ালীপনায় মাহী'র নাম আসে কেন?
এটা তো আমি জানি না। তবে এবারের খামখেয়ালীপনা কিন্তু আমার না, এবারেরটা মিডিয়ার তৈরি। আমি এবারে কোনো খামখেয়ালীপনা করিনি।

 

তার মানে বিয়ে না করেও খবর বেরিয়ে গেছে, যে শাহরিয়ার শাওন কে বিয়ে করেছেন আপনি। তাহলে কি পুরো খবরটিই  ছিল একটি তথ্য বিভ্রাট?
অবশ্যই। ও আমার ছেলেবেলার বন্ধু। একেবারে হাফপ্যান্ট পরার সময়কার বন্ধু। আর বিয়ে করলেও অন্তত এত পিচ্চি ছেলেকে বিয়ে করবো না!


কিন্তু একটি বার্থডে প্রোগ্রামে তো শাওন ছেলেটি , মাহী’কে ‘বউ’ বলেও সম্বোধণ করেছে। এর কি ব্যাখ্যা ?
এর কোনো ব্যাখ্যাতো আমি জানি না! ও হয়তো ফান করে লিখেছে।

 

IMG0
কিন্তু ‘বন্ধু’ কি তার উপর বন্ধুকে বউ বলে সম্বোধন করে?

সেটা তো ওর ব্যাপার। শাওন নিশ্চয়ই এত ভেবে কিছু বলেনি। এখন কোনো বাঁকা দাতওয়ালা ছেলের সাথে আমি ছবি দিলেই সেটা আমার বিয়ের খবর হয়ে যাবে।
 

তার মানে এর আগে যতগুলো অনলাইনে খবর বেরিয়েছে, কেউই কোনো ভিত্তি ছাড়াই নিউজ দিয়েছে?
হ্যা। অথচ সবার সাথেই আমার খুব ভালো সম্পর্ক। আমি একজন বন্ধু সাংবাদিককে বললামও যে, কেন এরকমভাবে আমাকে না জানিয়েই আপনি নিউজ করেছেন। তিনি বললেন,‘ আমাকে নাকি ফোনে পাওয়া যায়নি। এখন আমাকে যদি কেউ কয়েকঘন্টার জন্য ফোনে না পান, তাহলে কি তিনি যা খুশি লিখে দিতে পারেন!

 

এইরকম খবরে সেই বন্ধু শাওনের কি প্রতিক্রিয়া?
ও তো মহা খুশী। আমাকে ফোন করে বলছে, দোস্ত আমি তো তারকা হয়ে গেলাম। আমি কিছু বকা ঝকা করেছি। ওর সাথে আমার তুই তোকারি সম্পর্ক। এখন এই অবস্থায় আমি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না!

 

IMG1

কিন্তু মাহী'র কথার ওপর আস্থার সংকট হওয়াটা কি স্বাভাবিক না? এর আগে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন না বলেও আবার শুরু করেছেন। এ ছাড়া একবার অভিনয় ছেড়ে দেবার ঘোষণা দিলেন? কোনো কথারই তো সত্যতা শেষ পর্যন্ত টেকেনি।
হ্যা, আমি ভীষণ আবেগী। কিন্তু এটা তো আমার দোষ না। আমি আমার প্রফেশনাল ক্যারিয়ারে খুব ইমোশনালী কিছু কথা বলেছি। সেটা নিয়েও মিডিয়া বাড়িয়ে লিখেছে। হ্যা, আমার একটু বুঝে শুনে খুব সতর্ক হয়ে ডিপ্লোমেটিক উত্তর দেয়া উচিত, কিন্তু আমি সরল সহজ মেয়ে। অতো ক্রিটিক্যাল হতে পারি না। কি করবো বলুন।