নেপালে ফের ভূমিকম্প

 
নেপালে ফের মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটিরে রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় ৭০০ কিলোমিটার পশ্চিমে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
 
দেশটির একটি পত্রিকা জানায়, রবিবার সকালে ইদোম জেলায় এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
এর আগে গত এপ্রিল মাসে দেশটিতে এক ভয়াবহ ভূমিকম্পে পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।