আগামী সপ্তাহে ঢাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠক

আগামী সপ্তাহে ঢাকায় বাংলাদেশের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের সীমান্ত বৈঠকে বসবে ভারত। দুই দেশের ৪ হাজার কিলোমিটার সীমান্তজুড়ে গরু পাচার ঠেকানোর ইস্যুতে আলোচনা করা এবং সম্প্রতি বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতীয় রাজ্যের এক শীর্ষ বিদ্রোহী নেতাকে ভারত সরকারের কাছে হস্তান্তরের পরিপ্রেক্ষিতে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাসচিব ডি কে পাঠক এর নেতৃত্বে ২৩ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশের রাজধানী ঢাকায় ৬ দিনের সফরে আসবেন। তারা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র মহাসচিব পর্যায়ের এবং স্বরাষ্ট্র দফতরের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে ৬ দিনের দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করবেন।


২২ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে এই বৈঠক আনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, এমন এক সময়ে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে যখন দু’দেশেরই সম্পর্ক সর্বোচ্চ ভালো অবস্থায় রয়েছে। উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের মধ্য দিয়েই বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নতির শীর্ষে পৌঁছে। সূত্র: প্রেস ট্রাস্ট ইন্ডিয়া