বিশ্বব্যাপী সন্ত্রাসের ঘটনা মুসলমানদের উপর চাপিয়ে দেয়া হয়, যা মোটেও ঠিক নয়। গত সপ্তাহে ম্যাকলিন্স ম্যাগাজিনের এক আলোচনা সভায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বিভিন্ন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় মুসলমানই বড় ভোক্তভোগী হচ্ছে। কতিপয় সন্ত্রাসীর সব দায়ভার মুসলিম সম্প্রদায়ের ঘাড়ে চাপা ঠিক না। এটা অনুচিত এবং দায়িত্বহীনতা।’
উল্লেখ্য, গত ফেডারেল নির্বাচনে জাস্টিন ট্রুডো মুসলিমদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। যেমন, ব্রিটিশ কলম্বিয়ার এক মসজিদে মুসল্লিাদের সঙ্গে ইফতার এবং নামাজেও অংশ নেয়ার সময় বলেন, সকল ধর্মই শান্তির কথা বলে এবং ইসলাম শান্তির ধর্ম।