স্পেনের প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন মিরেআলা লাগুনা রোয়ো। চিনের সানইয়াতে মোট ১১৪ জন প্রতিযোগীর মধ্যে থেকে জয়ের মুকুট পড়েন ২৩ বছর বয়সী এই কাতালান মডেল।
ভেনেজুয়েলা বা ভারতের মতো হেভিওয়েট দেশকে পিছনে ফেলে শেষমেশ জয় ছিনিয়ে নেন মিরেআলা। শেষ ১১ প্রতিযোগীর মধ্যে দক্ষিণ-পূর্ব দেশগুলির আধিপত্য থাকলেও শেষ হাসিটি হাসলেন তিনি। জেতার পর মিরেআলা বলেন, ‘বহিরঙ্গে সুন্দর হওয়ার মানে এটা নয় যে, আমি ভেতর থেকে সুন্দর না। আমার মনে হয় একজন সুন্দরী হওয়ার সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে মন সুন্দর হওয়া।’ গ্যালারির পাতায় জুড়ে এ বার ‘মিস ওয়ার্ল্ড’ মিরেআলা।