‘সরকারকে নির্বাচন দিয়েই ঘায়েল করতে হবে’

 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আন্দোলন নয়, এ সরকারকে নির্বাচন দিয়েই ঘায়েল করতে হবে।
 
রবিবার রাতে গুলশানের নিজ কার্যালয়ে বড় দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
খালেদা জিয়া বলেন, এই প্রথম দলীয় প্রতীক ও মনোনয়নের ভিত্তিতে দলীয় নির্বাচন হচ্ছে। আপনারা প্রার্থী না চিনলেও প্রতীক দেখে ভোট দিন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করুন। এ নির্বাচনের মধ্য দিয়ে সরকারকে ঘায়েল করতে হবে।
 
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।