ভারতের সমাজবাদী দলের নেতা অমর সিংয়ের আমন্ত্রণে দিল্লির একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। পাশাপাশি দিল্লিতে বড়দিন উদযাপনের পরিকল্পনাও করে আসেন ব্লুম। কিন্তু মাঝ পথেই থেমে গেল তার দিল্লি যাত্রা। গত শনিবার এই অভিনেতা দুপুর দেড়টায় ব্রিটিশ এয়ারওয়েজে দিল্লি পৌঁছান, কিন্তু তাকে বিকেল চারটায় দিল্লি ছেড়ে আবারও লন্ডনে ফিরে যেতে হয়। তাকে প্রত্যাখ্যান করা হয় এবং পাকস্থলিতে সমস্যাজনিত কারণে দেশে ফিরে যেতে বলা হয়। যদিও বিদেশি রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে ওরল্যান্ডো অনুরোধ করেন তার ভিসা প্রত্যাখ্যান না করার জন্য। কিন্তু কর্মকর্তা তার দায়িত্ব এড়িয়ে এই হলিউড তারকার ভিসা বহাল রাখেননি।
এ নিয়ে অনেক সমালোচনার সৃষ্টি হয়। ব্লুমকে অপমানের দায়ে বিষয়টি নিয়ে গণমাধ্যমে বেশ নিন্দার ঝড় ওঠে।
তবে পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ জানান, কয়েক ঘণ্টার মধ্যে আবারও ব্লুমের জন্য ভিসা পাঠানো হয়। এমনকি দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রতিটি দেশের নির্দিষ্ট আইন রয়েছে। আইন একটি শীতল অবস্থায় থাকে। ওরল্যান্ডোর বিষয়টি নিয়ে আমরা লজ্জিত, কিন্তু দায়িত্বরত কর্মকর্তা তার দায়িত্ব পালন করেছেন। এখানে তাকে দোষ দেওয়া যায় না।’