ইন্দোনেশিয়ায় সোমবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানিয়েছে। ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের কালিমান্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রান্তে এই ভূমিকম্প আঘাত হানে। দ্বীপটি উপকূলীয় নগরী তারাকান থেকে ৩৪ কিলোমিটার (২১মাইল) উত্তরে অবস্থিত। সংস্থাটি জানায়, ভূমিকম্পটি ২২ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ইন্দোনেশিয়ার সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এই ভূমিকম্পের কারণে কোন ধরনের সুনামির আশঙ্কা নেই। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোন ক্ষতির খবর পাওয়া যায়নি। এএফপি।