ইত্তেফাক-ম্যাগনিটো ডিজিটাল চুক্তিসই

ম্যাগনিটো ডিজিটাল সম্প্রতি ইত্তেফাক গ্রুপ অফ পাবলিকেশন্স লিঃ এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তির আওতায় ম্যাগনিটো ইত্তেফাক গ্রুপকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সাপোর্ট প্রদান করবে।


ম্যাগনিটো ডিজিটাল এর সিইও, রিয়াদ এস. এ. হুসেইন এবং ইত্তেফাক গ্রুপ অফ পাবলিকেশন্স লিঃ এর এক্সিকিউটিভ ডিরেক্টর এবং প্রকাশক, তারিন হোসেন, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।