দলীয় প্রার্থীর বিপক্ষে থাকায় বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

 
দলীয় মেয়র প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তত্পরতায় লিপ্ত থাকার কারণে ছয় বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলার চান্দনাইশ পৌর বিএনপির সভাপতি নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রাজশাহী জেলার চারঘাট পৌর বিএনপির সভাপতি মো. কামরুদ্দিন সরদার, রাজশাহী জেলার আড়ানী পৌর বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মাস্টার, নারায়ণগঞ্জ জেলার তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম চৌধুরী এবং টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সদস্য সানোয়ার হোসেন সজীব।