আজ প্রদর্শিত ‘ঘুড্ডি’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এক যোগে ৬৪টি জেলায় গত ১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৫’। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
 

ফেস্টিভ্যালে আজ সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে সৈয়দ সালাহউদ্দিন জাকী নির্মিত চলচ্চিত্র ‘ঘুড্ডি’। চলচ্চিত্রটি প্রদর্শিত হবে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।