স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রাশেদুল হোসেন (৮০) আর নেই। (ইন্নালিল্লাহি......রাজিউন)।
মঙ্গলবার ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল মজিদ ভূঁইয়া বলেন, কিছুদিন আগে রাশেদুল হোসেন হাসপাতালে ভর্তি হন। তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়।
জানা গেছে, সকাল ১০টার দিকে তার মরদেহ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারে নেয়া হবে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে।