আফগানিস্তানে এক আত্মঘাতী বোমা হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছে। দেশটির বাগরাম এলাকায় একটি নেটো-আফগান যৌথ সেনা টহলে ঐ হামলা চালানো হয়।
সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক মটর সাইকেল আরোহী ঐ আত্মঘাতী বোমা হামলা চালায়। তালিবান ঐ হামলার দায় স্বীকার করেছে।
আফগানিস্তানের দক্ষিণের প্রদেশ হেলমান্দে ক্রমশই অগ্রসর হচ্ছে তালেবান বাহিনী।
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সাঙ্গিন ডিসট্রিক্টের বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে তালেবান।
একজন আফগান কমান্ডার দাউদ জানিয়েছেন, সেখানে পরিস্থিতি খুবই গুরুতর। গত কয়েকদিন ধরে বাজারঘাট বন্ধ। সেখানে পুলিশের কার্যালয়ে বেশ কয়েকদিন ধরে তারা আটকে পড়েছেন।