প্রধানমন্ত্রী জাস্টিন নিউজমেকার অফ দ্য ইয়ার!

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘নিউজমেকার অফ দ্য ইয়ার’ হিসাবে আখ্যায়িত করেছে কানাডিয়ান প্রেস। গত বুধবার রাজধানী অটোয়া কানাডিয়ান প্রেস সঙ্গে একটি সাক্ষাত্কারে সাংবাদিকদের সঙ্গে তাঁর ‘ভাল সরকারে’র চিত্র তুলে ধরেন।
 
এ সময় তাঁকে ‘নিউজমেকার অফ দ্য ইয়ার’ ঘোষণা দেয়া হয়। কারণ, তিনি তাঁর দলকে শুধু তৃতীয় স্থান থেকে তুলে আনেন নি; দশ বছর পর চমক দিয়ে দলকে ক্ষমতায় এনে দেশের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এছাড়াও অভিনব মন্ত্রি পরিষদ গঠন শুরু করে মাত্র তিন মাসে সিরিয়া থেকে হাজার হাজার শরণার্থী আনাও একটি বড় ধরণের সাফল্য হিসেবে মূলায়ান করা হয়। পরে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানান।