বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশনে যাবেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি মনোনীত প্রার্থীদের প্রচারণার সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা-ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগের কথা জানাবেন বিএনপির প্রতিনিধিরা।