জেমস মাতাবেন বুয়েট ক্যাম্পাস। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাতিয়ে এবার নগর বাউল বুয়েটের উন্মুক্ত প্রাঙ্গণে ছড়াবেন তার সুরের মূর্ছনা । বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় বুয়েটের উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হবে জেমসের পরিবেশনা, চলবে দুই ঘণ্টা।
নগরবাউলের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান, 'দীর্ঘদিন পর তারা বুয়েটে সংগীত পরিবেশন করবেন। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও তার ভক্ত প্রচুর। তাদের টানেই সেখানে যাচ্ছেন তিনি।'
এদিকে পুরনো বছরকে বিদায় ও নতুন ইংরেজি বছরকে বরণের জন্য থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজারের পর্যটন কর্পোরেশনে গাইতে যাবেন জেমস।