থার্টি ফার্স্ট নাইটে ‘বৈশাখী ধামাকা’

পুরনো বছরকে বিদায় জানাতে থার্টি ফার্স্ট নাইটে বৈশাখী টেলিভিশন আয়োজন করছে ‘বৈশাখী ধামাকা’। কনসার্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন বোট ক্লাবে। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
 
বৈশাখী ধামাকায় সংগীত পরিবেশন করবে ব্যান্ড মাইলস ও জলের গান। এ ছাড়া গাইবেন হায়দার হোসেন, ফকির শাহাবুদ্দিন, সন্দীপন ও চৈতি মুৎসুদ্দি।
দর্শক-শ্রোতারা চাইলে সরাসরি কনসার্টটি উপভোগ করতে পারবেন। এজন্য নাম নিবন্ধন করতে হবে এসএমএস-এর মাধ্যমে। বিস্তারিত জানা যাবে বৈশাখী টেলিভিশনের পর্দায়।