এলিটার রেস্টুরেন্টে সাকিব আল হাসান

দু'জনই নিজের পেশার পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত। সাকিব একটু আগে থেকেই জড়িত ছিলেন এই পেশার সঙ্গে। আর গত ২০ ডিসেম্বর এই পেশায় যুক্ত হয়ে সাকিবের সঙ্গী হলেন সংগীতশিল্পী এলিটাও। গুলশানে অবস্থিত এলিটা র ‘নওয়াব চাটগা’ নামের এই রেস্টুরেন্টের উদ্বোধনের একদিনের মাথায়ই সেখানে এসে ঘুরে গেলেন সাকিব আল হাসান।
 
রেস্টুরেন্টে আড্ডার পাশাপাশি এর খাবারও চেখে দেখেন সাকিব। এলিটার রেস্টুরেন্টে সাকিবের আগমনে উচ্ছ্বসিত এলিটার স্বামী নির্মাতা আশফাক নিপুণ। তিনি বলেন, ‘আমাদের দেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসান ঘুরে গেলেন ‘নওয়াব চাটগা’ থেকে। সঙ্গে চেখে দেখলেন এখানকার ‘কালা ভুনা’। তাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য।'