‘ওয়ান্ডার ওমেন’ চলচ্চিত্রে থাকছেন না নিকোল কিডম্যান

গুঞ্জন শোনা যায় হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ‘ওয়ান্ডার ওমেন’ চলচ্চিত্রে আমাজন যোদ্ধার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। তবে সম্প্রতি তিনি চলচ্চিত্রটিতে কাজ করতে পারবেন না বলে জানিয়েছেন।শিডিউল জটিলতার কারণে নিকোল চলচ্চিত্রটিতে কাজ করবেন না বলে সিধান্ত নেন।
 
এদিকে নতুন খবর অনুযায়ী তার ছেড়ে দেয়া চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী রবিন রাইট। ‘ওয়ান্ডার ওমেন’ চলচ্চিত্রটির প্রধান চরিত্র আমাজনের রাজকুমারীর ভূমিকায় থাকছেন গাল গ্যাডট। চলচ্চিত্রটি পরিচালনা করছেন প্যাটি জেনকিন্স। ২০১৭ সালের ২৩ জুন মুক্তি পাবে সুপারহিরো ঘরানার এই ছবিটি।