রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোকেয়া হলের এক আবাসিক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানির অভিযোগকে মিথ্যা আখ্যা দিয়ে এর প্রতিবাদে হলের ৩৩২ শিক্ষক-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার দুপুরে অভিযুক্ত শিক্ষকের পক্ষে সংগ্রহ করা সেই গণসাক্ষরের একটি কপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে।
উল্লেখ্য, রবিবার বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের (উর্দু) প্রথম বর্ষের এক ছাত্রী রোকেয়া হলের আবাসিক শিক্ষক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এটিএম রফিকুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। ওই শিক্ষকের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ছাত্র উপদেষ্টার কাছে আবেদনও করেন ওই ছাত্রী।