চলতি বছরে স্থল ও জলপথে ইউরোপে প্রায় ১০ লাখের বেশি শরণার্থী প্রবেশ করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ কথা বলেছে। গত বছরের তুলনায় এবার ৪ গুন বেশি শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে।
এদের বেশিরভাগ- প্রায় ৮ লাখ শরণার্থীই সমুদ্রপাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেন। মূলত সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে এই শরণার্থীরা ইউরোপে পাড়ি জমান।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসেব মতে, সমুদ্রপথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে অন্তত ৩ হাজার ৬৯৫ জন শরণার্থীর মৃত্যু হয়। সূত্র: বিবিসি