শিশুশ্রম রুখবোই!

দেশে শিশুশ্রমের বিরুদ্ধে কত না আইন-কানুন, সেমিনার-সিম্পোজিয়াম, সমাবেশ-শোভাযাত্রা-একেবারে জেহাদি মনোভাব। শিশুশ্রম রুখবোই-এমন প্রত্যয়দীপ্ত অঙ্গীকার ব্যক্ত করা হচ্ছে সামাজিক ও রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে। কিন্তু বাস্তবে কী দেখছি আমরা? শিশুশ্রম কমছে কি? না-কি নতুন মাত্রায়, নতুন নতুন ক্ষেত্রে তার প্রসার ঘটছে? হয়তো ব্যাপকতাও পাচ্ছে।

রাজধানীর কামরাঙ্গীরচরে জুটমিলে তৈরি চিকন দড়ি বা সুতলি থেকে হাতে পাকিয়ে কিছুটা মোটা দড়ি তৈরির কারিগর হিসাবে নিয়োজিত ছবির শিশু শ্রমিকরা তারই সাক্ষ্য দিচ্ছে। রাষ্ট্র ও সমাজব্যবস্থার যারা প্রধান তারা এর উত্স ও মূলে উপযোগী ব্যবস্থা নিতে না পারলে শুধু বিধি-বিধান জারি সুফল এনে দেবে কি?