কারিগরি'র শিক্ষার্থীদের নিয়ে ফাহমিদা নবীর অ্যালবাম

গান চর্চার পাঠশালা ও ‘কারিগরি’র শিক্ষার্থীদের নিয়ে অ্যালবাম করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। এতে দশটি গান থাকবে। পাঁচটির মতো রেকর্ডিং শেষ হয়েছে। গানে ভয়েজ দিচ্ছেন পিলু, সীমা, বৃষ্টি, ফারজানা, জেসিমা, রাজিবসহ আরো অনেকে। অ্যালবামটিতে সুর ও সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস। পুরো অ্যালবামটির সমন্বয় করছেন ফাহমিদা নবী।
 
অ্যালবামটি প্রসঙ্গে ফাহমিদা নবী জানালেন, ‘কারিগরি’তে এতদিন আমি গান শিখিয়েছি। এখন দেখার পালা তারা কতোটা শিখলো। শিক্ষার্থীদের স্কিলটা বোঝার জন্যই অ্যালবামটা করছি। কাজটা শুরু হয়েছিল ২০০৭ সালে। মাঝখানে বিরতিতে ফের কাজটা শুরু হলো। ভ্যালেন্টাইন ডেতে রিলিজ দেয়ার পরিকল্পনা আছে।’