ইস্তাম্বুল বিমানবন্দরে বিস্ফোরণে নিহত ১

ইস্তাম্বুল বিমানবন্দরে বুধবার এক বিস্ফোরণে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। টার্কিশ টেলিভিশন একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
সিএনএন-টার্ক ও এনটিভি জানিয়েছে, তুরস্কের বৃহত্তম এই নগরীর এশীয় অংশে অবস্থিত সাবিহা গোকসেন বিমানবন্দরের এই বিস্ফোরণে ক্লিনার জেহরা ইয়ামাক (৩০) নিহত হয়েছে। বাসস