শ্রীলঙ্কায় চার্চে ক্রিসমাস ট্রি নিষিদ্ধ করলেন ক্যাথলিক নেতা

শ্রীলঙ্কার ক্যাথলিক নেতা বড়দিন উপলক্ষে দেশটির চার্চগুলোতে ক্রিসমাস ট্রি না আনতে খ্রিস্টান পুরোহিতদের প্রতি আহ্বান জানিয়েছেন। ধর্মীয় দিক থেকে এর কোনো গুরুত্ব নেই বলে জানিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
কলম্বোর আর্চবিশপ ম্যালকম রঞ্জিত এক বিবৃতিতে বিভিন্ন চার্চের পুরুহিতদের প্রতি ‘চার্চের ভেতরে ক্রিসমাস ট্রি না আনার জন্য’ আহ্বান জানিয়েছেন।
 
শ্রীলঙ্কান জনগোষ্ঠীর অধিকাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও দেশটিতে প্রায় ১২ লাখ ক্যাথলিক খ্রিস্টান রয়েছে। শ্রীলংকায় মোট ২ কোটি ১০ লাখ মানুষ বাস করে।
 
উল্লেখ্য, ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষে শ্রীলঙ্কায় সরকারি ছুটি থাকে। বাসস