কুয়েতের পার্লামেন্টে অধিবেশন চলাকালে এমপি নাবিল আল-ফাদল মারা গেছেন।
মঙ্গলবার ৬৫ বছর বয়সী আল-ফাদল হঠাৎ করে নিজ আসনে ঢলে পড়েন। এ ঘটনার পর তার সম্মানে স্পিকার মঙ্গলবারের বাকি সময় এবং বুধবারের জন্য সংসদ অধিবেশন স্থগিত ঘোষণা করেন। তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ফাদল একজন সাংবাদিক ও কলামিস্ট ছিলেন। তিনি তার কলামে প্রায়ই ইসলামপন্থি রাজনীতিবীদ ও অন্যান্য রাজনীতিবীদদের সমালোচনা করতেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন তিনি।
এ বছরের শুরুতে অ্যালকহলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন ফাদল। বেশিরভাগ মুসলিম দেশে অ্যালকহল নিষিদ্ধ।