ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনেক শুভেচ্ছা : ববিতা

আমার পক্ষ থেকে ইত্তেফাককে জন্মদিনের অনেক শুভকামনা জানাই। আমি অনেক আগে থেকেই ইত্তেফাকের একজন নিয়মিত পাঠক। আমার বাবাও ইত্তেফাক পড়তেন। আমি দেখেছি উনি প্রায় ৩০ থেকে ৪০ বছর প্রতিদিন সকালে উঠেই ইত্তেফাক খুলে বসতেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে ইত্তেফাক সর্বদাই অগ্রণী ভূমিকা রেখেছে। আশা করি এই পত্রিকাটি সামনের দিনগুলোতেও এই ধারাবাহিকতা রক্ষা করবে। আজ ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার পক্ষ থেকে আবারও ইত্তেফাক পরিবারের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।