অ্যামনেস্টির অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: রাশিয়া

সিরিয়ায় রাশিয়ান বিমান হামলায় কমপক্ষে দুইশত বেসামরিক মানুষ নিহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে দেশটি। গত ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এক মাসে এই বেসামরিক নিহতের সংখ্যাকে ‘সম্পূর্ণ মিথ্যা’ উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ অস্বীকার করে। 
 
এর আগে প্রত্যক্ষদর্শী ও সমাজকর্মীদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, এক মাসে সিরিয়ার হোমস, হামা, ইদলিব, লাতাকিয়া ও আলেপ্পো শহরসহ ২৫টিরও বেশি জায়গায় বিমান হামলা করেছে রাশিয়া। এতে কমপক্ষে দুইশ বেসামরিক মানুষ মারা গেছে।
 
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে  পক্ষপাতপূর্ণ ও অসঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেছে।  মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাচেঙ্কভ বলেন, অ্যামনেস্টির অভিযোগ গতানুগতিক ও ভুয়া তথ্যে পূর্ণ। তিনি সিরিয়ার ক্লাস্টার বোমা ফেলার অভিযোগও অস্বীকার করেন। বিবিসি।