ধোঁয়াশার কারণে চীনের উত্তর-পূর্বাঞ্চলের ১০ টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গত সপ্তাহে চীনের বড় একটি অংশজুড়ে বায়ুদূষণের পূর্বাভাস করা হয়েছিল।
এই সপ্তাহে পরিবেশ দূষণের জন্য দ্বিতীয়বারের মতো চীনে রেড অ্যালার্ট জারি হল। এবারের রেড অ্যালার্ট জারি করা দশটি শহরের মধ্যে চীনের বাণিজ্যিক বন্দর তিয়ানজিনেও জারি করা হয়েছে। রেড অ্যালার্ট জারি করা শহরগুলোতে নাগরিকদের জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের না হতে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া স্কুল বন্ধ করার পাশাপাশি যানবাহন ব্যবহার সীমিত করতে অনুরোধ দেয়া হয়েছে।
চীনের বেইজিংসহ ৩০ টি শহরে সর্বোচ্চ দূষণের মাত্রা বিরাজ করছে। এছাড়া আরো ২০ টি শহরেও দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার পরিবেশ দূষণ হয়েছে। বিবিসি।