​যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহত ৬

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলে প্রবল ঝড়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। বুধবার বড় দিনের ছুটি শুরু হওয়ার প্রাক্কালে এসব প্রাকৃতিক দূর্যোগে ওই এলাকাগুলোয় প্রবল যানজট সৃষ্টি হয়েছে। 
 
টর্নেডোতে মিসিসিপিতে তিনজন নিহত হয়েছে। এছাড়া টেনেসিতে দুই জন এবং আরাকানসাসে একজন নিহত হয়েছেন। বিভিন্ন মাত্রার প্রায় ২০ টি টর্নেডো আঘাত করেছে বলে জানা গেছে। ঝড়ো বাতাসে বাড়িঘরের ক্ষতি হয়েছে। মিসিসিপির নিহতদের মধ্যে সাত বছরের একটি শিশু রয়েছে। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, টর্নেডোর পরে প্রতি ঘরে ঘরে খোজ ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। বিবিসি।