সবচেয়ে জনপ্রিয় ওবামা

 
বিশ্বের সবছেয়ে জনপ্রিয়া তালিকার শীর্ষে স্থান করে নিয়েছেন মার্কি প্রেসিডেন্ট বারাক ওবামা। ওআরবি ইন্টারন্যাশনালসের ‘ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড লিডার ইনডেক্স’ এর জরিপে তিনি শীর্ষ অবস্থানে আছেন। বিশ্বের ৬৫ দেশে এই জরিপ চালানো হয়।
 
জরিপে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য দেশের নেতার তুলনায় প্রেসিডেন্ট ওবামা অনেক বেশি প্রশংসনীয়।
 
শীর্ষ ১০ নেতাদের মধ্যে ওবামার পরেই আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তৃতীয় অবস্থানে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এরপরে আছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ (চতুর্থ), রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (পঞ্চম ), চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (ষষ্ঠ),  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (সপ্তম), ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ (অষ্টম), সৌদি আরবের বাদশা সালমান (নবম) ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি (দশম)।