ব্রিটিশ পর্যটকদের হত্যার দায়ে ২ মিয়ানমার নাগরিকের মৃত্যুদণ্ড

থাইল্যান্ডের এক আদালত ব্রিটেনের এক দম্পতিকে হত্যার দায়ে বৃহস্পতিবার মায়ানমারের দুই নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর ওই দম্পতি ছুটি কাটাতে থাইল্যান্ডে এসেছিলেন।
 
বিচারক রায় প্রদানের সময়ে বলেন, দোষী প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদন্ড দেয়া হল। রায়ে আরো বলা হয়েছে, অপরাধ ঢাকতে তারা যে ধর্ষণ ও ষড়যন্ত্র করেছিল সেসব অভিযোগও প্রমাণিত হয়েছে। এএফপি।