ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। উত্তাল সাগরে ফেরি ডুবির পর পাঁচদিন পার হলেও এ ঘটনায় এখনো প্রায় ৬০ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার এক কর্মকর্তা একথা জানান।
অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বামব্যাং সোলিসতিয়ো এএফপিকে বলেন, উপসাগরের দক্ষিণাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপের উপকূল থেকে বুধবার ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। সেখানে সপ্তাহান্তে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে ফেরি থেকে বিপদসংকেত পাঠানো হয়। সোলিসতিয়ো বলেন, আজ আমরা মোট ৬০ জনকে উদ্ধার করেছি। এদের মধ্যে ৪০ জনকে জীবিতাবস্থায় এবং ২০ জনকে মৃতাবস্থায় উদ্ধার করা হয়।
ওই ফেরি অপারেটরের দেয়া যাত্রীদের সংখ্যার বরাত দিয়ে সোলিসতিয়ো জানান, দুর্ঘটনার সময় ওই ফেরিতে ১শ’ ২২ জন ছিল বলে ধারণা করা হচ্ছে। সোলিসতিয়ো জানান, আজ পঞ্চম দিনের মতো সেখানে উদ্ধার অভিযান চলছে। চলবে শনিবার পর্যন্ত। প্রয়োজনে উদ্ধার অভিযানের সময় আরো কয়েকদিন বাড়ানো হতে পারে। এএপি ও এএফপি।