ভেরিফাইড মিম

জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিমের টুইটার আইডি ভেরিফাইড করেছে টুইটার কর্তৃপক্ষ। গত বুধবার রাতে টুইটার মিমের অ্যাকাউন্টটি ভেরিফাইড করে।
 
এখন থেকে মিমের টুইটার অ্যাকাউন্টটির নামের পাশে নীল চিহ্ন দেখা যাবে। যার মাধ্যমে মিমের অরিজিনাল টুইটার আইডিটি সবাই চিহ্নিত করবে পারবেন। এর আগে জনপ্রিয় সোশাল নেটওয়ার্ক ফেসবুকও মিমের আইডিকে ভেরিফাইড করেছিলো।