আজ শিমুল মুস্তাফার একক আবৃত্তি সন্ধ্যা

আজ ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে শিমুল মুস্তাফার একক আবৃত্তি অনুষ্ঠান। শিমুল মুস্তাফার ষষ্ঠতম ৭১টি একক আবৃত্তি পরিবেশন প্রতিবছরের মতো বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি এবারও আয়োজন করেছে। এবারের এই অনুষ্ঠানের মূল উক্তি ‘আপস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’।

আবৃত্তির পাশাপাশি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে ৭১টি আলোক শিখা জ্বালানো এবং ৭১টি ফানুস ওড়ানো হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।