যুক্তরাষ্ট্রে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে নিহত ১১

 

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে অন্তত ১১ জন নিহত হয়। এতে আরো অনেকে আহত হয়েছেন। শুক্রবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

IMG0
 
প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে মিসিসিপিতে সাতজন, টেনেসিতে তিনজন ও আরকানসাসে একজন নিহত হয়েছেন। ছোট-বড় মিলিয়ে অন্তত ২০টির মতো ঘূর্ণিঝড় আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।
 
IMG1
 
একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানার পর মিসিসিপির ঘরে ঘরে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।