বলিউড সুপারস্টার আমির খান জানিয়েছেন তিনি স্টার ওয়ার সিরিজের অনেক বড় ফ্যান। ভারতে ‘স্টার ওয়ার্স: ফোর্স অ্যাওয়েকেন্স’ এর প্রিমিয়ারের প্রাক্কালে তিনি এই কথা বলেন।
ফোর্স অ্যাওয়েকেন্স, জে.জে আব্রামসের পরিচালনায় স্টার ওয়ার্স সিরিজের সপ্তম সিনেমা। আজ বড়দিনে ভারতজুড়ে এই সিনেমা প্রদর্শিত হবে। স্ত্রী কিরণ রাও ও কন্যা ইরাকে সঙ্গে নিয়ে সিনেমা দেখার প্রস্তুতি নিতে থাকা আমির খান বলেন, আমি অনেক উত্তেজিত বোধ করছি। অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি সিনেমাটির জন্য। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা। তারপরে স্টার ওয়ার্সের বিখ্যাত সংলাপ, ‘মে দ্য ফোর্স বি উইথ ইউ’ দিয়ে আমির প্রস্থান করেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।