কৃষকের উন্নতিই দেশের উন্নতি: ভূমিমন্ত্রী

 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, কৃষকের উন্নতিই হচ্ছে দেশের উন্নতি। শুক্রবার ঈশ্বরদী এলএসডি সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়ের সামনে আমন চাল সংগ্রহ ২০১৫-’১৬ অভ্যন্তরীণ সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
শামসুর রহমান শরীফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়তে কৃষকদের জীবনমান উন্নত করার ঘোষণা দিয়েছেন।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের ভাগ্যোন্নয়নে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং আত্মনির্ভরশীল বাংলাদেশকে বিশ্বের কাছে মডেল হিসেবে দাঁড় করিয়েছেন।-বাসস।