পাকিস্তানি সেনার বিচারের জন্য ‘গণআন্দোলনের’ আহ্বান

 
মুক্তিযুদ্ধে গণধর্ষণ, হত্যা, বাড়িঘর পুড়িয়ে দেয়া ও লুটপাটে অভিযুক্ত ১৯৫ জন পাকিস্তানি সেনা সদস্যদের বিচারের জন্য গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচারের আহ্বায়ক ও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
 
শুক্রবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের কাউন্সিল কক্ষে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন (আইইবি) আয়োজিত এক মত বিনিময় সভায় বক্তৃতাকালে এই আহ্বান জানান।
শাহজাহান খান বলেন, পাকিস্তানি সেনারা যুদ্ধপরাধ করেছে। পাকিস্তানি সেনাবাহিনী ও শাসকরা এদেশ থেকে কোটি কোটি টাকার সম্পদ লুট করে নিয়েছে। সেই সম্পদের হিস্যা চাই। বাংলাদেশের সম্পদ ফেরত দিতে হবে।
 
তিনি বলেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশে কোন গণ হত্যা হয়নি’। কাজেই তার ভাষায় কোন লোক মারা যায়নি। আর খালেদা জিয়া বলেছে, গণহত্যা নিয়ে বিতর্ক আছে। ৩০ লাখ মানুষ মারা যায়নি। এরকম দৃষ্টতাপূর্ণ বক্তব্য বেগম জিয়াই বলতে পারে। তিনি তার বক্তব্যের জন্য জাতির কাছে মাফ চাইতে হবে। নতুবা তার বিচারের জন্য সরকারের কাছে আবেদন জানাই।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবির প্রেসিডেন্ট প্রকৌশলী কবির আহম্মেদ ভূঁইয়া।