জয়পুরহাটে বড়দিন উদযাপনে নানা আয়োজন

আজ ২৫ ডিসেম্বর শুভ বড়দিন। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট এই দিনে বেথলেহেম শহরে জন্মগ্রহন করেন। ‘পাপীকে নয়, ঘৃনা কর পাপকে’ আর ‘ঘৃনা নয়, ভালবাসো’ এবং ‘দেদীপ্ত রহে অক্ষয় জ্যোতির্ময়’ আহ্বান নিয়ে ‘মানুষের মনের রাজা’  যিশু খ্রিস্ট এদিন আসেন এ পৃথিবীতে।
 
দিবসটি পালন উপলক্ষে জেলা শহরের খনজনপুরে  খ্রীষ্টিয় উপাসনালয়ে  বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এটি পরিচালনা করেন খনজনপুর খ্রীষ্টিয় মণ্ডলীর সভাপতি ও পালক রেভারেন্ট দীপ্তি দেওয়ান। শুভেচ্ছা বক্তব্য রাখেন খ্রীষ্টিয় মন্ডলীর সম্পাদক বিমল তপ্ন।
 
এ ছাড়াও বড়দিন উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে প্রীতি ভোজ, পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্ত্তণ, রাত্রীকালীন বিশেষ প্রার্থনা, নববর্ষের উপাসনা, খেলাধূলা ও বনভোজন।