শতকোটির ক্লাবে ‘দিলওয়ালে’

শাহরুখ-কাজল জুটির ‘দিলওয়ালে’ এক সপ্তাহেই শত কোটির ক্লাবে প্রবেশ করেছে। গত ১৯ ডিসেম্বর ‘বাজিরাও মাস্তানি’র সঙ্গে মুক্তি পাওয়া এই সিনেমার আয় ১০২.৬৫ কোটি রূপি।
 
এদিকে দিপীকা পাড়–কোন-রণবীর সিং-প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত বাজিরাও মাস্তানির শুরুটা ধীর হলেও আস্তে আস্তে দিলওয়ালের সঙ্গে পাল্লা দিয়ে তাদের আয় বাড়ছে। সমালোচকদের প্রশংসা কুড়ানো সঞ্জয় লীলা বানসালির এই সিনেমার এক সপ্তাহের আয় ৮৬.১৫ কোপি রূপি। গত শুক্রবার মুক্তি পাওয়ার পরে দিলওয়ালের শুরুতে এগিয়ে থাকলেও সোমবার থেকে পিছিয়ে পড়তে থাকে। সোমবারে দিলওয়ালের চেয়ে বেশি আয় করে। তবে সপ্তাহের সম্মিলিত আয়ে ‘দিলওয়ালে’ এগিয়ে। ভারতে ৮৬.৪০ কোটি রূপি আয় করেছে তারা। আর বাজিরাও মাস্তানি ভারতে আয় করেছে ৬৬.৪২ কোটি রূপি। ইন্ডিয়ান এক্সপ্রেস।