'গসিপ' শোয়ের ওপর চটলেন নওশীন

সম্প্রতি টিভি মিডিয়ার বাইরে ইউটিউব নির্ভর একাধিক অনুষ্ঠান ও নাটক নির্মিত হচ্ছে  হরহামেশায়। আর এই প্রবনতায় বাড়ছে কিছু অসঙ্গতি। সেন্সরশীপ বলে কিছু না থাকায় যে যার মতো , যা কিছু ইচ্ছে  পোস্ট  দিয়ে দিচ্ছে ।
 
এক্ষেত্রে কিছু বিতর্কিত আরজে-উপস্থাপকরাও জড়িয়ে যাচ্ছেন। তেমনই কিছু অনুষ্ঠান নিয়ে মন্তব্য করলেন নওশীন।  এবিষয়ে নওশীন বলেন,  'এদেরকে আমি বিকৃত বলবো। কারন এরা  কোনো ধরনের মান, শৈল্পিক সৌন্দর্য তো অনেক দূরের ব্যাপার , তাদের সামান্য রুচিবোধ নেই। আমার কাছে এদেরকে বিকৃতই মনে হয়। আর তারা এভাবে ভুল তথ্য দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশী শোবিজকে এভাবে বিকৃতভাবে উপস্থাপন করতে পারে না। আমি সেই ইউটিউব অনুষ্ঠানের নাম বলতে চাই না। তাতে আরো তাদের বাড়তি প্রচার এসে যাবে।কিন্তু অনতিবিলম্বে এটি বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি।’
IMG0
উল্লেখ্য, দেশের একাধিক ইউটিউব চ্যানেলেই এখন যে যার মতো বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট দিয়ে থাকে, তথাকথিত ক’জন তারকাদের নিয়ে ফান-ফাজলামির অনুষ্ঠান ক্রমেই বেড়ে যাচ্ছে। এতে থাকছেনা  অনুষ্ঠানের কোনো মূল উদ্দেশ্য বা কোনো নান্দনিক মান।
 
মূলত তাদের টার্গেট থাকে যে কোনো উপায়ে অনলাইনে হিট বাড়ানো। তাই বিভিন্ন বিতর্কিত মডেলদের নিয়েই তারা অনুষ্ঠান তৈরি করছে বেশি। আর এনিয়ে শিল্পীদের ঐক্যবদ্ধভাবে এক হয়ে বিষয়টি প্রতিহত করার আহ্বান জানিয়েছেন অনেকেই।