সানিকে ভালবেসে ফেলেছেন প্রিয়াংকা

বিতর্কিত অভিনেত্রী সাবেক পর্ণস্টার সানি লিওনের ভক্ত এখন পৃথিবীর সব জায়গায়। তাদের মধ্যে রয়েছে স্বয়ং হলিউড বলিউড কাঁপানো নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াও।
প্রিয়াঙ্কা জানালেন, সানিকে ভালবেসে ফেলেছেন তিনি।
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি সানিকে ভালবাসি। ওর সাহস আছে। সানি স্বাধীনচেতা, নিজে যা ভাবে দৃঢ়তার সঙ্গে তা বলে এবং করেও দেখায়। সানি সবসময় সব ব্যপারেই সোচ্চার। ভারতের অনলাইনে সবচেয়ে বেশিবার খোঁজা সেলিব্রিটিও সানি’।
 
প্রসঙ্গত, এ বছর গুগলে সবচেয়ে বেশি সার্চড ভারতীয় সেলিব্রিটি হয়েছেন সানি। অন্য দিকে দ্বিতীয়বারের মতো এশিয়ার সেক্সিয়েস্ট নারীর খেতাব পেয়েছেন প্রিয়াঙ্কা।
উল্লেখ্য, আগামী বছরের শুরুতে ‘জয় গঙ্গাজল’ নিয়ে পর্দায় আসবেন প্রিয়াঙ্কা। অপরদিকে সানিকে দেখা যাবে সেক্স কমেডি ছবি ‘মাস্তিজাদে’তে।