ভিয়েতনামে গত ৫ বছরের মধ্যে ২০১৫ সালে সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। শনিবার সরকারি হিসেবে একথা বলা হয়েছে। .
শক্তিশালী রপ্তানী বাণিজ্য, রেকর্ড পরিমাণ বৈদেশিক বিনিয়োগ ও অভ্যন্তরীণ ভোক্তা বাজারে তেজিভাবের কারণে ২০১৫ সালে দেশটির অর্থনীতিতে এ সাফল্য অর্জিত হয়েছে। ভিয়েতনামে জিডিপি প্রবৃদ্ধির হার ৬.৬৮ শতাংশ রেকর্ড করা হয়েছে। এটা সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। সরকারের ৬.৬৮ প্রবৃদ্ধির শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।
হ্যানয়ে জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের পরিচালক নগুয়েন বিচ সাংবাদিকদের বলেন, বিশ্বের তেলের দাম হ্রাস পাওয়া ও অর্থবাজারে অস্থিতিশীলতার প্রেক্ষাপটে ভিয়েতনামের অর্থনীতিতে আগামী বছরগুলোতে প্রবৃদ্ধি এই হার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এএফপি।