ব্যাংককে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবেন শাকিব-অপু

এবার ব্যাংককে শুটিং ইউনিটের সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবেন শাকিব খান ও অপু বিশ্বাস। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ ছবির বাকি অংশের কাজের জন্য তাদেরকে ব্যাংককে যেতে হচ্ছে।
 
এ বিষয়ে শাকিব খান বলেন, এ ছবির জন্যই ব্যাংককে রওনা করার পরিকল্পনা রয়েছে। ব্যাংকক শহরে, ফুকেটের বিভিন্ন জায়গায় ছবির গল্পের কিছু দৃশ্য চিত্রায়নের পাশাপাশি গানেরও কাজ করবে রাজ। তাই এবার থার্টি ফাস্ট নাইট সেখানেই কাটবে বলে আশা করছি। আমরা শুটিং শেষ করে ১লা জানুয়ারী ২০১৬ সালে ঢাকা ফিরতে চাই। ছবির কাজ ভালো হচ্ছে। এটি নিয়ে আমি খুব আশাবাদী।
 
‘সম্রাট’ ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, মিশা সওদাগর, শিমুল খান, ইমন, ডিজে সোহেল, সুব্রত। ছবিটির গল্প ও চিত্রনাট্য পরিচালকের নিজের। চিত্রগ্রহণ করছেন চন্দন রায় চৌধুরী। শিল্প নির্দেশনা দিচ্ছেন সামুরাই মারুফ। অ্যাকশন দৃশ্য পরিচালনায় এডওয়ার্ড গোমেজ ও চুন্নু।