'বাংলাদেশে পাকিস্তানী কূটনীতিককে হয়রানি করা হয়েছে'

বাংলাদেশে পাকিস্তানী কূটনীতিককে হয়রানি করা হয়েছে বলে দাবি করল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ থেকে প্রত্যাহার করা পাকিস্তানের কূটনীতিক ফারিনা আরশাদ সম্পর্কে এ কথা জানানো হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, 'বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ফারহানা আরশাদকে দীর্ঘ সময় হয়রানি করেছে।
 
দেশটি তাদের ওয়েব সাইটে এই বিবৃতি প্রদান করে। দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়, 'লাহোরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে দুইবার তলব করে এ ব্যপারে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার বানোয়াট অভিযোগ করা হয়। এরপর নিরবিচ্ছিন্ন এবং সাজানো সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে এই সন্ত্রাসবাদের সঙ্গে জড়ানো হয়।
 
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের গণমাধ্যমে এমন তথ্য প্রদানের প্রতিবাদ স্বরূপ সেখান থেকে ফারিনাকে দেশে ফিরিয়ে আনা হয়।