বিদ্রোহী আরো ৫ নেতাকে বহিষ্কার করল বিএনপি

 
পৌর নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগে আরো পাঁচজন নেতাকে বহিষ্কার এবং দুইজনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিএনপি।
 
শনিবার সন্ধ্যায় দলীয় প্যাডে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত পাঁচজন হলেন- বিএনপির নড়াইল জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান ও পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল কবির, সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটির সদস্য নাসিম ফারুক খান মিঠু এবং বান্দরবান জেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ও যুব বিষয়ক সম্পাদক মসিউর রহমান মিটন।
 
এ নিয়ে গত দুই সপ্তাহে বিএনপির মাঠ পর্যায়ের ১৫ জন নেতাকে বহিষ্কার করা হলো।