রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ও প্রগতিশীল ছাত্রজোট শীতকালীন ছুটিতে আবাসিক হল খোলা রাখার দাবি জানিয়েছে। প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটিতে রাবির আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ-কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট-প্রগতিশীল ছাত্রজোট পৃথক বিজ্ঞপ্তিতে আবাসিক হলগুলো খোলা রাখার দাবি জানায়।
এদিকে হল বন্ধ রাখার কারণ জানতে চাইলে উপাচার্য বলেন, ‘শীতকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, হল, একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় হল দেখাশোনার কেউ থাকবে না। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’