রাবেয়া খাতুন-এর জন্মদিন আয়োজনে...

আজ কথাসাহিত্যিক রাবেয়া খাতুন-এর ৮০তম জন্মদিন। বরেণ্য এই কথাসাহিত্যিকের জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যায় হোটেল ওয়েস্টিনে আয়োজন করা হবে একটি ভিন্নধারার ‘জন্মোত্সব’। অনুষ্ঠানটি আয়োজন করছে চ্যানেল আই। উত্সবে উপস্থিত থাকবেন দেশের শিল্প-সংস্কৃতির শীর্ষ ব্যক্তিরা।
 
কথাসাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত হলেও রাবেয়া খাতুন এক সময় শিক্ষকতা করেছেন। সাংবাদিকতার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। দৈনিক ইত্তেফাক, সিনেমা পত্রিকা ছাড়াও তার নিজস্ব সম্পাদনায় পঞ্চাশ দশকে বের হতো ‘অঙ্গনা’ নামের একটি মাসিক পত্রিকা।
 
তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। রেডিও ও টিভিতে প্রচারিত হয়েছে তার লেখা অসংখ্য নাটক। তার গল্প ও উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে বেশ কয়েকটি। এছাড়া রাবেয়া খাতুন বাংলাদেশের ভ্রমণসাহিত্যের অন্যতম লেখক।